শার্শায় স্বর্ণ ও ফেনসিডিল জব্দ, আটক তিন

সোমবার ভোরে শার্শায় পৃথক অভিযানে স্বর্ণ ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে।

উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সাত টুকরা স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে। এরা হলো মনিরুজ্জামান ও আবুল খায়ের। জব্দ স্বর্ণের মূল্য  প্রায় ৭লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। খুলনা ২১ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ্ সরকার জানান, তাদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ২১ বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাহাজাহান কবীরকে আটক করেছে।  তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।