সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জনকেম গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদরে ১২ জন, কলারোয়ায় ১১ জন, তালায় দুইজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগর তিনজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় তিনজনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ