কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
জানা গেছে, বুধবার সকালে উপজেলাধীন ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের চারিপাড়া গ্রামে যাত্রীবাহী দুইটি টমটমের সংঘর্ষে মো. মালে মাহমুদ (৩৫) নামে ওই যাত্রী নিহত হন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মূসুলী গ্রামের বাসিন্দা।
কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় টমটমের চালক আবু তাহেরকে (২৫) গ্রেফতার করা হয়েছে। এবং টমটম দুইটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার কর ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ