কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন খালেদা জিয়া ---------------- তোফায়েল আহমেদ

ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্বাস্থ্য সেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক করেছি। কিন্তু ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে এগুলো বন্ধ করে দিয়েছে। সোমবার শহরের কালিবাড়ি রোড এলাকায় ফাতেমা মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। গ্রামের অবহেলিত অঞ্চলগুলো এখন সুন্দর পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে। সুন্দর রাস্তা হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও এখন উন্নত।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাতেমা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও সাবেক সিভিল সার্জন ডা. ফরিদ আহমেদ, ভোলার বর্তমান সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন প্রমুখ।