বরিশালে সোমবার ডায়াবেটিক হাসপাতাল থেকে ইয়াবাসহ রিসেপশনিস্টকে (অভ্যর্থনাকারী) আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ পিস ইয়াবা। নগরীর বান্দ রোডে ডায়াবেটিক সমিতি পরিচালিত অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের রিসেপশন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাজ্জাদ হোসেন সুমন নগরীর ২৬নং ওয়ার্ডস্থ কালিজিরা এলাকার বাসিন্দা বাবুলের ছেলে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই শামীম জানান, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক হাসপাতালে রিসিপশনিস্টের চাকরির আড়ালে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিলো সাজ্জাদ।
বরিশালে বিজিবির গাড়িতে
মাহিন্দ্রার ধাক্কায় আহত ৩
বরিশাল সদর উপজেলায় রবিবার বিজিবির গাড়িতে যাত্রীবাহী থ্রি হুইলার মাহিন্দ্রার ধাক্কায় তিনজন আহত হয়েছেন। সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে এআর খান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীরা হচ্ছেন- মাহিন্দ্রা চালক রুবেল ভুঁইয়া, সাতক্ষীরার নূরুন্নাহার এবং অঞ্জলী রাণী। তাদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি গোলাম মোস্তফা কামাল হায়দার বলেন, এখন পর্যন্ত দুর্ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।