ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসচালককে মারধরে ঘটনায় সৈয়দ কামরুজ্জমান তরঙ্গ নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করায় স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপনকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত বাসে বহিরাগত লোকদের উঠিয়ে অনেক সময়ই শিক্ষার্থীদের বসার জায়গা হয় না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাসের হেলপারের বাকবিতাণ্ডা হয়। অনেক সময় শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া চেয়ে বসে। আবার কখনো কখানো শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখাতে বলে। এটি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার।
অতিরিক্ত ভাড়ায় আশায় বহিরাগত লোকদের যেন কোনভাবেই গাড়িতে উঠানো না হয়, শিক্ষার্থীদের সঙ্গে যেন খারাপ আচরণ না করা হয় সে বিষয়ে প্রশাসনকে নজরদারি করার আহ্বান জানানো হয়।
ইত্তেফাক/ইউবি