ইত্তেফাকের সাবেক বাঘা সংবাদদাতা আর নেই

দৈনিক ইত্তেফাক এর সাবেক বাঘা উপজেলা সংবাদদাতা, বাঘা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাহ দৌলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলী মোহাম্মদ হাসেম (৭০) বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের মিলিকবাঘা মহল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। 
 
তিনি ডায়াবেটিকস, হার্ট, ও প্যারালাইড রোগে ভুগছিলেন। তিনি একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব বাঘা শাহ্ দৌলা ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। 
 
তার মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাঘা উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, বাঘা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা শাখা, বাগাতিপাড়া প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতা, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী মেট্টোপলিটন প্রেসক্লাব, রাজশাহী সিটি প্রেসক্লাব ও জেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
 
ইত্তেফাক/ইউবি