কালাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

জয়পুরহাটের কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছে। 
 
বুধবার বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁচশিরা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।   
 
জানা গেছে, উপজেলার বেগুনগ্রাম নিজ বাড়ি থেকে জামাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি অটোরিকশা নিয়ে কালাই বাজারে যাচ্ছিলেন। পথে পাঁচশিরা মোড় নামক স্থানে জয়পুরহাটগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জামাল উদ্দিন (৩৫) নিহত হন। 
 
ই্ত্তেফাক/ইউবি