গৌরীপুর রেল স্টেশনে টিকিট কাউন্টারে দ্বিগুণ মূল্যে টিকিট বিক্রির প্রতিবাদ করায় মোখলেছুর রহমান মোখলেছ নামে এক বৃদ্ধকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে গৌরীপুর রেলওয়ে স্টেশনে বেসরকারি (মালিকানা) ট্রেন চলাচল প্রতিষ্ঠানের টিকিট কাউন্টারে এই ঘটনা ঘটে।