কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি নামক স্থানে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
 
কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার এসআই শাহা জামাল জানান, নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে তারা প্রাইভেট কারের যাত্রী বলে ধারনা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ