গোপালগঞ্জের কাশিয়ানী উপজেরায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন। নিহত শওকত মোল্যা (৫৫) উপজেলার মাজড়া এলাকার নজরুল ইসলাম খানের বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শওকত উপজেলার হিরণ্যকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হেটে শিবগাতি যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শওকত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওমরপুর গ্রামের বাসিন্দা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নূর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ