ঢাকার দোহার উপজেলা থেকে অজ্ঞাত (১৮) এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রুসুলপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার রুসুলপুর এলাকার জোড়া ব্রিজ নামক স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় দোহার থানায় মামলা করা হবে।
ইত্তেফাক/ইউবি