জেলার তানোর উপজেলার সরকুড়া গ্রাম থেকে গভীর নলকূপের লাইনম্যান আকবর আলীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার মালশিরা গ্রামের মৃত ডুমনাস আলীর পুত্র। বুধবার রাতের কোন এক সময় তার মৃত্যু হয় বলে পুলিশের ধারণা।
জানা গেছে, গভীর নলকূপের লাইনম্যান হিসেবে বুধবার রাতে বেশ কয়েকজন কৃষকের জমিতে পানি সেচ দেন আকবর আলী । রাতের কোন এক সময় তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধারের সময় নিকটবর্তী এলাকায় চোলাই মদের বোতল পাওয়া যায়।
এ ব্যাপারে তানোর থানার ওসি তদন্ত আব্দুস সবুর জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/ইউবি