গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল আলম প্রত্যেকের এক হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
জরিমানাপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মো. আব্দুর রশিদ মিয়া (নৌকা), মো. রফিকুল ইসলাম রঞ্জু (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান (ঘোড়া)।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, দেয়ালে পোস্টার সাঁটানো ও আইন ভেঙে সমাবেশ করায় এ জরিমানা করা হয়। আগামী ৩১ অক্টোবর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/ইউবি