ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 
 
বৃহস্পতিবার বিকালে বারোবাজার মাছ বাজারে চেয়ারম্যানের নিজস্ব অফিস থেকে  তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে  ১২০ বোতল ফেনসিডিল, ২৫০ পিস ইয়াবা ও দুটি বোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, উজ্জল হোসেন, সুমন হোসেন, আব্দুস সালাম ও ফরহাদ হোসেন। 
 
র‌্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প কামান্ডার মেজর মনির আহমেদ জানান, বারোবাজার মাছ বাজারে চেয়ারম্যানের নিজস্ব অফিসে মাদক কেনাবেচা হচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় তারা চেয়ারম্যানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।