প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরূদ্ধে পাবনার আদালতে একটি মামলা হয়েছে।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার সভাপতি এ কে এম মোস্তাফিজুর রহমান (নূর) বাদী হয়ে বৃহস্পতিবার পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলাটি দায়ের করেন।
আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বাসেত মো. বুলু মামলাটি আমলে নিয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, একটি বাড়ি ও একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংক চালুর ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে অস্বীকার করে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার চলতি বছরের ৭ ও ২৭ আগস্ট বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন।