শোক সংবাদ

মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কোটেশ্বর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ ন ম ওয়াহিদুর রহমান (৭৫) রবিবার দুপুরে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে পাঁচথুবী ইউনিয়নের কোটেশ্বর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আ স ম আবদুল করিম

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল ও কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ মো. হুমায়ূন কবীর মাসউদের বাবা অবসরপ্রাপ্ত তহশিলদার আ স ম আবদুল করিম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। ডায়াবেটিকসহ নানা রোগে আক্রান্ত হয়ে তিনি সোমবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। বাদ আসর নগরীর টমছমব্রিজ কবরস্থান প্রাঙ্গণে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি ৬ ছেলে ও ৩ মেয়ের বাবা।