গাজীপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত সোমবার গাজীপুর জেলা জিয়া পরিষদ রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সদর থানা জিয়া পরিষদের সভাপতি মাফিকুর রহমান সেলিম সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজাহারুল ইসলাম মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন— গাজীপুর মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, আশরাফ হোসেন টুলু ও অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস প্রমুখ।