গাজীপুর মহানগরীর পূবাইল করমতলা ইব্রাহীমিয়া সিরাজুল উলুম মহিলা মাদ্রাসা, এতিমখানা ও জামে মসজিদের উদ্যোগে তিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন আগামীকাল বুধবার বাদ ফজর থেকে শুরু হবে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল হযরত মাওলানা মুফতি এহতেরামুল হক উক্ত সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে হযরত মাওলানা ফজলে এলাহী, পীরে কামেল শাইখুল হাদীস আল্লামা আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত পীর-মাশায়েখ ও আলেম-ওলামাগণ অংশগ্রহণ করবেন।