বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের আয়োজনে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে গতকাল অগ্নিঝরা মার্চের উপরে রাজনৈতিক বিবেচনায় ৭, ১৭ ও ২৬ মার্চ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডীন আ ব ম ফারুক। বক্তব্য রাখেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাইনুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি