অনলাইনে ফেসবুক পেজে কিংবা ফোনে অর্ডার করলে পণ্য পৌঁছে যাবে আপনার কাছে। এমন সুবিধা দিতে ‘ফাস্ট ডেলিভারি’ চালু করেছে আইকনিক ফ্যাশন গ্যারেজ।
ফাস্ট ডেলিভারি সুবিধায় নির্দিষ্ট মূল্যের পণ্য অর্ডার দিলে পাওয়া যাবে সারপ্রাইজ উপহার পাওয়ার সুযোগও। ফেসবুকের মাধ্যমে অর্ডারকৃত পণ্যের মূল্য হাতে পেয়ে (ক্যাশ অন ডেলিভারি) কিংবা বিকাশে বা আইকনিকের পাঁচটি স্টোরের মাধ্যমে পরিশোধ করা যাবে সহজেই।
এই সুবিধার পাশাপাশি আইকনিকের ধানমন্ডি, উত্তরা, বনানী ১১ ও যমুনা ফিউচার পার্কের স্টোরগুলোতে গিয়েও পছন্দনীয় পোশাকটি অর্ডার করা যাবে।
আইকনিকের উদ্যোক্তা তাসলিমা মলি জানান, আমাদের অনেক ক্রেতাই নতুন নতুন পোশাকের ছবি আইকনিকের ফেসবুকে প্রকাশ পেলেই তা কিনতে আগ্রহী হোন। আবার অনেকই স্টোরে পছন্দের পোশাকটি কাঙ্ক্ষিত সাইজে না পেলে হতাশ হয়ে ফিরে যান। কেউ কেউ প্রিয়জনকে পোশাক উপহার দিতে ফেসবুক থেকেই অর্ডার করতে আগ্রহী। এসব দিক বিবেচনা করে ক্রেতা বান্ধব শপিংয়ের জন্যই আমাদের এই ফাস্ট ডেলিভারি সুবিধা চালু করা হয়েছে। ক্যাশ অন ডেলিভারি সুবিধাও থাকছে শর্ত সাপেক্ষে। পাশাপাশি আমরা আইকনিক ফ্যাশন গ্যারেজের নিয়মিত ক্রেতাদের নির্দিষ্ট পরিমাণ মূল্যের অনলাইন অর্ডারে দিচ্ছি সারপ্রাইজ উপহারও।
ফাস্ট ডেলিভারি সুবিধায় পণ্য পেতে অবশ্যই ভিজিট করুন https://web.facebook.com/Iconic-Fashion-Garage-229965923800753/?fref=ts
ইত্তেফাক/এএসএস