বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযান সমাপ্ত

 “ফ্ল্যাগ ইন” অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয়বারের মত বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযান সমাপ্ত হয়েছে। গতকাল সোমবার টাঙ্গাইলের মধুপুরে আনুষ্ঠানিকভাবে “ফ্ল্যাগ ইন” অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।

ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে, টাঙ্গাইল জেলার ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তাগণ এবং উভয় দেশের সাইক্লিং দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ ভারতের কুচবিহারে বাংলাদেশ-ভারতের যৌথ এই সাইক্লিং অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরবর্তীতে ভারতের অভ্যন্তরে ৪ দিন ও বাংলাদেশের অভ্যন্তরে ৪ দিন সাইক্লিং অনুষ্ঠিত হয়। এতে উভয় দেশের সর্বমোট ৩০ জন সেনাসদস্য (অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ) অংশগ্রহণ করে।