প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

আশফিয়া তাহরীন, সহকারী শিক্ষিকা

হলি ফ্লাওয়ার স্কুল,ঢাকা

 

 

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত বই এর আলোকে গুণ, ভাগ ও চার-প্রক্রিয়া অধ্যায় থেকে ৩০টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভালো করে বুঝে অঙ্ক করতে হবে। মূল পাঠ্যবই এর অঙ্ক গুলো ভালো করে বুঝে বার বার করতে হবে।

 

১. গুণ কী?

২. গুণ্য x গুণক =?

৩. গুণফল/গুণক =?

৪. ছয় অঙ্কের ক্ষুুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?

৫. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত?

৬. কোন সংখ্যাকে শূন্য (০) দ্বারা গুণ করলে গুণফল কত হবে?

৭. ১ বছরে কত দিন?

৮.কোন সংখ্যাকে ১ দিয়ে গুণ করলে সংখ্যাটি কী?

৯.গুণ্য ও গুণকের স্থান বদল হলে গুণফল কী হয়?

১০. একটি সংখ্যা বড় ও একটি সংখ্যা ছোট হলে, কোনটিকে গুণক ধরলে গুণ করতে সুবিধা হয়?

১১. ভাগশেষ অবশ্যই ভাজক থেকে কী হবে?

ভাজক ও ভাজ্য সমান হলে, ভাগফল সব সময় কী হয়?

১২. ভাজ্য ০ হলে, ভাগফল কী হয়?

১৩. ৪৮৪৮৮= কত?

১৪. ভাজক ০  হলে, ভাগফল কী হয়?

১৫. ৮,৩,৫,০,৭, অঙ্গগুলো দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত?

১৬. ১ থেকে ১০০ পর্যন্ত ৫ দ্বারা  বিভাজ্য কয়টি সংখ্যা আছে?

১৭. ৭২০ ঘণ্টায় কত দিন?

১৮. ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কী?

১৯. দুইটি সংখ্যার ভাগফল ১২, একটি সংখ্যা ২০. ৪ হলে অপর  সংখ্যাটি  কত?

২১. ঐকিক নিয়ম  কাকে বলে?

২২. ৩ কেজি চালের দাম ৬০ টাকা হলে, ১ কেজি চালের দাম কত?

২৩। ৮টি পেন্সিলের দাম ২৪ টাকা, ১টি পেন্সিলের দাম কত?

২৪. কোন ঘর থেকে যোগ করা শুরু হয়?

২৫. ৫ বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল ৮০ বছর, তাদের বর্তমান বয়স কত হবে?     উত্তর আগামীকাল