মিশন এক্সট্রিমে কাজ করার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। আমি চেয়েছিলাম চলচ্চিত্রে অভিনয় করতে, সেই স্বপ্ন পূরণ হতে চলছে। অপেক্ষায় ছিলাম আমার ভাবমূর্তির সঙ্গে যায় এমন একটি চিত্রনাট্যের। সেটাও পেয়েছি। গল্পটা খুব সুন্দর। আমার চরিত্র অনেক চ্যালেঞ্জিং হবে। আমি আত্মনির্ভরশীল একজন কর্মজীবী নারীর চরিত্রে অভিনয় করবো। মানসিক প্রস্তুতি নেওয়া শেষ। শারীরিকভাবে আরো ফিট হতে হবে আমাকে। খাওয়া-দাওয়া ঠিকমতো করছি। অভিনয়ের রিহার্সেল করছি। কারণ আমি তো অভিনয় আগে করিনি। তাই একটু নার্ভাস লাগছে। ভয়ও পাচ্ছি।
মিশন এক্সট্রিম ও অভিনয় প্রসঙ্গে
জান্নাতুল ফেরদৌস ঐশী