প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে রিমেম্বারনস ডে

১১/১১/১১ অর্থাৎ ১৯১৮ সালের ১১ নভেম্বর বেলা ১১টার সময় প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘোষণা করা হয়। 
 
যুদ্ধে নিহত ৯ মিলিয়ন সৈন্যের স্মরণে সারা বিশ্বের মতো কানাডাতেও দিনটি রিমেম্বারনস ডে হিসেবে পালিত হয়। যদিও নভেম্বর প্রথম দিন থেকেই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পপি ফুলের প্রতীক হিসেবে ব্যাজ ধারণ করেন এখানকার নাগরিক। 
 
এ উপলক্ষে ১১ নভেম্বর বেলা ১১ টার সময় এক মিনিট নীরবতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
 
ইত্তেফাক/ইউবি