চলে যাচ্ছে সময়। ১, ২, ৩, ৪ বছর হয়ে গেল। চলছে সড়ক উন্নয়নের কাজ। চলছে তো চলছেই। আমরা প্রতিদিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারী অধিকাংশই নানান রকমের রোগে আক্রান্ত হয়ে রোগী হয়ে যাচ্ছি। আমাকে যেতে হয়েছে ডাক্তারের কাছে। চোখে চুলকানি, নাকে চুলকানি ও পানি পড়ছে আর হালকা কাশি। একটি সানগ্লাস কিনতে গেলাম টাঙ্গাইল শহরের নিরালা মোড় সংলগ্ন চশমার দোকানে। একটি মাস্কও কিনতে হয় কতক দোকান ঘুরে। কেনাকাটা শেষে বাড়িতে ফেরার পথে রাস্তা পাড়ি দিতে গিয়ে আমার দুর্ভোগ ছবিটিতে দেখানোর চেষ্টা করেছি। এটি টাঙ্গাইল জেলার সদর উপজেলাধীন করটিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত করটিয়া চরপাড়া গ্রাম হয়ে যাওয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নিত্য ঘটমান চিত্র। এই উন্নয়ন-কাজ শেষ হবে কবে? জনগণের দুর্ভোগ কবে কমবে?
মো. আবদুল হাকিম, করটিয়া, টাঙ্গাইল