রাগ মানুষের এক অতি স্বাভাবিক আচরণের বহিঃপ্রকাশ। রাগ নেই একমাত্র মহামানব নবী করিম (সা.) ছাড়া বোধ করি স্বয়ং সৃষ্টিকর্তা এমন কাউকে সৃষ্টি করেননি। রাগ যে কতটা বিপজ্জনক হতে পারে তা অনুমানও করা কঠিন। হঠাৎ রেগে গেলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। ঘটতে পারে বিপর্যয়। তাই সকলকে রাগ সংবরণ করতে হবে।
এজন্য কিছু পরামর্শ দিয়েছেন গবেষকগণ। আর তা হচ্ছে- কেউ কখনও হঠাৎ রেগে গেলে তার পারিপার্শ্বিক অবস্থায় যারা থাকবেন তাদের কিছুটা শান্ত থাকতে হবে। রাগান্বিত ব্যক্তির সঙ্গে বিতর্ক হলে তিনি আরো রেগে যাবেন এবং এধরনের তীব্র রাগ হার্টের জন্য হিতকর নয়।
এছাড়া যিনি রাগান্বিত হবেন তারও উচিত হবে রাগ সংবরণ করার চেষ্টা চালানো। যদি বারবার কোনো ব্যক্তি হঠাৎ রেগে যেতে থাকেন তবে অবশ্যই সংশ্লিষ্ট কোনো চিকিত্সকের পরামর্শ নিতে হবে।
লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ