মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

 
মাগুরায় সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মাগুরা—ফরিদপুর  মহাসড়কের শহরতলীর পারনান্দুয়ালী সদর ব্র্যাক অফিসের সামনে এই ঘটনা ঘটে।
 
আরিফ হোসেনের বাড়ি মাগুরার শ্রীপুরের দ্বারিয়াপুর  গ্রামে ।  তার বাবার নাম আব্দুল হক। আরিফ পারনান্দুয়ালী গ্রামের একটি আইসক্রিম ফ্যাক্টরিতে চাকুরি করতেন ।
 
জানা গেছে,  ব্র্যাক অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আরিফকে চাপা দেয়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/এএসএস