পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

 
পাটগ্রাম উপজেলার মহিলা ডিগ্রি কলেজের সামনে রেললাইনে কাটা পড়ে নুর হোসেন খাঁন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্য হয়েছে।  
 
প্রত্যক্ষদর্শী ও রেলসূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা ডাউন ৪৫৬ নম্বর পার্বতীপুরগামী ট্রেনের নিচে পড়ে নুর হোসেন ঘটনাস্থলে মারা যান। তিনি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মেছিরপাড় পাঠানটারী গ্রামের আলীর ছেলে।
 
এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপ-পুলিশ পরিদর্শক আইয়ুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশের তদন্ত টিম পাঠানো হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে