গাইবান্ধা শহরে রবিবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি

কারাবন্দি গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলার (৪৮) শনিবার সকালে মারা গেছেন। 
 
তবে পরিবার ও দলের লোকজনের অভিযোগ কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে গাইবান্ধা শহর এলাকায় রবিবার আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। তবে জেএসসি ও জেডিসিসহ অনান্য সকল পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে। 
 
ডলারের বড়ভাই আলমগীর হোসেনের অভিযোগ, আমার ভাই বেশ কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কারা কর্তৃপক্ষ সময়মত চিকিৎসার ব্যবস্থা করেনি। ফলে কারা কর্তৃপক্ষের অবহেলা ও বিনা চিকিৎসায় সে মারা যায়। দুইদিন আগে কারাগারে তার সঙ্গে দেখা করতে গেলে সে (ডলার) আমাকে এই অভিযোগ জানিয়েছিল।
 
ইত্তেফাক/ইউবি