শিল্পপতি রাগীব আলীর ছেলে গ্রেফতার

সিলেটের বহুল আলোচিত তারাপুর চা বাগানের ভূমি জালিয়াতি ও প্রতারণা মামলার পলাতক আসামি শিল্পপতি রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ শনিবার দুপুরে আটক করছে। 
 
তিনি ভারতের করিমগঞ্জ থেকে জকিগঞ্জ ইমিগ্রেশন দিয়ে দেশের আসার সময় তাকে আটকের পর জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল হাইয়ের বিরুদ্ধে দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আটক করে জকিগঞ্জ থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। সেখান থেকে বিশ্বনাথ থানা পুলিশ তাকে নিয়ে আসবে। পরে আদালতে তোলা হবে।
 
ইত্তেফাক/ইউবি