সিরাজগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগ

রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়ার রবিন পালের কন্যা রুমা পালকে (২৫) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শ্বশুর বাড়িতে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
 
এ ঘটনার পর বাড়িঘর ছেড়ে পালিয়েছে রুমার স্বামী কার্তিক চন্দ্র ও তার পরিবারের সদস্যরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
 
গতকাল (শুক্রবার) তাকে হত্যার পর লাশ ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয় বলে রুমার পিতা রবিন অভিযোগ করেছেন। এ ব্যাপারে নিহত রুমার চাচা শচিন পাল বাদী হয়ে বেলকুচি থানায় কার্তিক চন্দ্র, তার পিতা হিমাংশু পাল ও মা কল্পনা রানীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আজ (শনিবার) তার লাশ ময়না তদন্ত শেষে রংপুরের পীরগঞ্জে সৎকার করা হয়।
 
ইত্তেফাক/এসএস