শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের মডেল: উপমন্ত্রী জ্যাকব

 
মনপুরায় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি পরিবশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের মডেল। মধ্য আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য বিএনপি ও জামায়াত আজ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে।
 
১২ নভেম্বর শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে লক্ষমাত্রা অনুযায়ী বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের আগেই উন্নত বিশ্বের কাতারে উন্নীত হবে। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন তিনি এখন আন্তর্জাতিক নেতা।
 
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আক্তার চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক একেএম শাহজাহান, সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জমান মনির। এ সময় আরো বক্তব্য রাখেন যুবলীগ সহ সভাপতি মো. নিজামউদ্দিন হাওলাদারসহ ইউনিয়ন যুবলীগ সভাপতি সম্পাদকরা।
 
ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষীকিতে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপির নের্তৃত্বে এক বিশাল র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সামনে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মত্স্যজীবী লীগ, ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএম।