সিলেটে ছাত্রলীগ নেতার বাসায় হামলা

সিলেট নগরীর তেররতন এলাকায় সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নাহিদ রহমান সাব্বিরের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্রদল ক্যাডাররা।
 
শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তার বাসা লক্ষ্য করে গুলি ও পরে বাসায় হামলা, ভাঙচুর করে।
 
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি জানান- সকালে তাদের জায়গা সংক্রান্ত ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তাদের মধ্যে সমাধান করে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিষয়টি স্থায়ী সমাধানের জন্য শনিবার রাত ৯টায় থানায় দুপক্ষের আলোচনায় বসার কথা ছিল। এরমধ্যেই একপক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/এসএস