খুলনা সিটি করপোরেশনের মেয়র হিসেবে মনিরুজ্জামান মনির দায়িত্ব পালনে আইনগত বাধা দূর হয়েছে। তার বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
গত বছরের ২ নভেম্বর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই বরখাস্তের আদেশ গত ৭ জুন স্থগিত করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে যায় সরকারপক্ষ। মনিরুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট এ জে মোহম্মদ আলী, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী শুনানি করেন। ব্যারিস্টার কায়সার কামাল। শুনানি শেষে আপিল বিভাগ এই আদেশ বহাল রাখে।
আদেশ বহাল থাকায় মনিরুজ্জামান মনির মেয়র হিসেবে দায়িত্ব পালনে আইনগত বাধা থাকল না বলে জানান আইনজীবী কায়সার কামাল।
ইত্তেফাক/এএসএস