ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি জেপি সমর্থিত প্রার্থী মশিউরের নির্বাচনী পথসভা

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি জেপি এবং আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ভাণ্ডারিয়া উপজেলায় অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি জেপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী মো. মশিউর রহমান মৃধার বাইসাইকেল মার্কার সমর্থনে গত সোমবার বিকেলে উপজেলার ভিটাবাড়িয়া কাপালিরহাট বাজার হাইস্কুল মাঠে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টি জেপির ভিটাবাড়িয়া ইউনিয়ন সভাপতি আব্দুল হালিম শরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, প্রার্থী মো. মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, হুমায়উন কবির, জেপি নেতা ইউসুফ আলী আকন, মোস্তফা সিকদার, ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর আব্দুল সালেক তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু, যুগ্ম আহ্বায়ক লিটন পেশকার, যুব সংহতির উপজেলা আহ্বায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মনির সরদার, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ম আহ্বায়ক আফজাল সরদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মৃধার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়াও ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করতে আগামী ৩১ মার্চ বিপুল ভোটের ব্যবধানে মশিউরকে বিজয়ী করার আহ্বান জানান।