রুয়েটে সংঘর্ষের ঘটনায় কমিটি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
 
রবিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়। 
 
কমিটির সভাপতি করা হয়েছে গণিত বিভাগের প্রফেসর ড. মো. বেল্লাল হোসেনকে। কমিটির সদস্যরা হলেন, শহীদ লে. সেলিম হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. এম জহুরুল ইসলাম, শহীদ শহিদুল ইসলাম হলের প্রভোস্ট প্রফেসর ড. বশির আহমেদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম এবং শহীদ আব্দুল হামিদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. রবিউল আওয়াল।  
 
তদন্ত কমিটিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষ করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। 
 
উল্লেখ্য, রুয়েটের আবাসিক হলে সংঘর্ষের ঘটনায় গত ১১ নভেম্বর অনুষ্ঠিত একাডেমিক কমিটির জরুরি সভায় আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
 
ইত্তেফাক/ইউবি