‘বাংলাদেশ উদীয়মান অর্থনৈতিক উন্নয়নের দেশ’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ এখন উদীয়মান অর্থনৈতিক উন্নয়নের দেশ। পৃথিবীর মধ্যে ১১টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ একটি। বিশ্ব ব্যাংক বলেছে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছে। আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তিত হবো। 
 
রবিবার দুপুরে ভোলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৫৯তম শাখার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
মন্ত্রী ভোলার নদী ভাঙনের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে আমাদের ভোলার একটাই বড় সমস্যা সেটা হলো নদী ভাঙনেরর হাত থেকে ভোলাকে রক্ষা করা। এ জন্য প্রধানমন্ত্রী প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। আমরা যদি কাজ করতে পারি তাহলে চিরদিনের জন্য নদী ভাঙার হাত থেকে ভোলাকে রক্ষা করা যাবে। 
 
ব্যাংক শাখা উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এমএ সবুর, পরিচালাক এমএ হাসেম , জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি