ঘুষের বিরুদ্ধে লড়াইয়ে দুদকের পুনরায় ফাঁদপাতা পদ্ধতি

দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারি খাতে ব্যাপক দুর্নীতি বিশেষ করে ঘুষ বন্ধের লক্ষ্যে ফাঁদপাতার পদ্ধতি পুনরায় চালু করবে।
 
দুদকের উপ-কমিশনার (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য রবিবার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'দুদক সরকারি কর্মকর্তাদের ঘুষ দাবির অভিযোগ পাওয়ায় পুনরায় ফাঁদপাতার পদ্ধতি চালু হবে।'
 
দুদক গত দেড়মাসে ফাঁদপাতা পদ্ধতিতে ৮ থেকে ১০টি মামলা পেয়েছে এবং এসব ঘটনায় ঘুষ গ্রহণকালে হাতে-নাতে কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
 
সম্প্রতি এ ধরনের অভিযানে দুদক টাঙ্গাইল ও নরসিংদী থেকে দুইজন ভূমি কর্মকর্তা এবং সড়ক ও মহাসড়কের এক আইন কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
 
ঘুষের অভিযোগ পাওয়ায় কমিশন একটি ফাঁদ মামলায় অভিযান চালাতে একটি কমিটি গঠন করেছে। কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলে আইন অনুযায়ী তারা অভিযান চালাবে।
 
কমিশন ইতোমধ্যে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে নির্দেশনা দিয়েছে জনগণকে সচেতন করার জন্য। যাতে কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলে তারা যেন তা কমিশনকে জানায়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস