গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
গোমস্তাপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক সিগারেট বিপণন কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আলীনগর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার আলীনগর বাজারে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যুতের তার রাস্তায় ছিড়ে পড়লে সেখানে অবস্থানরত ব্রিটিশ আমেরিকান কোম্পানির সিগারেট বিপণন কর্মী রহনপুর পৌর এলাকার এবি স্কুলের নিচপাড়া কামালের ছেলে দুলাল (২৪) ঘটনাস্থলেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়।