নোবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 
 
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি  ড. এম অহিদুজ্জামান তার অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে  এ ফল ঘোষণা করেন। 
 
তিনি জানান, চারটি ইউনিটে ৩৪ হাজার ২৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে এ ইউনিটের ৩২৮টি আসনের বিপরীতে ৮  হাজার ৪২ জন, বি ইউনিটে ৩২৫টি আসনের বিপরীতে ৯ হাজার ২২৬ জন,  সি ইউনিটে ১২৮টি আসনের বিপরীতে ২ হাজার ৭৫ জন এবং ডি ইউনিটে ১৫২টি আসনের বিপরীতে ১ হাজার ৭৮১ জন পাস করেছে। 
 
আগামী ৪ ডিসেম্বর মেধা তালিকা অনুযায়ী এ, ৫ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকা, ৬ ডিসেম্বর বি ইউনিটের মেধা তালিকা, ৭ ডিসেম্বর একই ইউনিটের অপেক্ষমাণ তালিকা, ৮ ডিসেম্বর সি ইউনিটের মেধা তালিকা, অপেক্ষমাণ তালিকা এবং একই দিন ডি ইউনিটের মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা অনুযায়ী উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য কোটায় ভর্তি অনুষ্ঠিত হবে।
 
বিস্তারিত ফলাফল বিশ্ব বিদ্যালয়ের ওয়েব সাইট (www.nstu.edu.bd) থেকে জানা যাবে।
 
ইত্তেফাক/এমআর/ইউবি