ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভূরুঙ্গামারীতে ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ায় এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠার দেখে বাড়ি যাবার পথে নলেয়া গ্রামে আচমকা ঝড়ে রেইনট্রি গাছের একটি ডাল মাথায় ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলা সদরের এ্যব্লুম একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার পিতার নাম মোহর আলী। সে ইসলামপুর গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে ভূরুঙ্গামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে সকাল সাড়ে ১০টায় ঝড়ো বাতাস শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান জানান, এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে।