ধামইরহাটে অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দুই

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

ধামইরহাটে ভূমিহীনদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হওয়ার পর দুইজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি বস্তাবর গ্রামের মোশারফ হোসেন মিস্টার এবং চককালু গ্রামের মহব্বত হোসেন।  রবিবার রাত ১টায় দিকে ২০/২৫ জন মুখোশধারী উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট কাগজকুটা গ্রামের পুকুর পাড়ের ঘরগুলোতে হামলা চালায়। তারা ১৬টি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

 ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।