স্বাধীনতা দিবস ক্রিকেট

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিসিবি সবসময়ই ক্রিকেট ম্যাচ আয়োজন করে থাকে। এ বছর সেই আয়োজনটা ছিলো একটু অন্যরকম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একাদশের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। এই ম্যাচে বিসিবি একাদশ ৫৯ রানের জয় পেয়েছে। জয়-পরাজয়ের চেয়েও বড় কথা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রতি বছরই তারা এমন ম্যাচ খেলতে চান—ইত্তেফাক