আদালত থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার আসামি রুবেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেফতারের পর তাকে গারো তরুণী ধর্ষণ মামালায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে বাড্ডার প্রগতি সরণীর সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের সামনে থেকে বাড্ডা থানা পুলিশে তাকে গ্রেফতার করে।
বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনার দশ দিন পর রুবেলকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে গ্রেফতার করে র্যাব-১। শনিবার বিকালে রুবেলকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য রবিবার তাকে আদালতে নেয়া হয়। আদালতের বারান্দা থেকে রুবেল পালিয়ে যান। এসময় তার এক হাতে হ্যান্ডকাফ পরা ছিল।
দায়িত্ব অবহেলার অভিযোগে বাড্ডা থানার এসআই ইমরান হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করা হয়।
ইত্তেফাক/এমএইচ