স্বরূপে ফেদেরার

রজার ফেদেরার মিয়ামি ওপেনের প্রথম ম্যাচে রাদু আলবতের বিপক্ষে বেশ কাঠখড় পোড়ানো এক জয় পেয়েছিলেন। তবে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে ফিলিপ ক্রাজিনোভিচের বিপক্ষে অনায়াস জয়ই পেয়েছেন সুইস এই টেনিস তারকা। সার্বিয়ান খেলোয়াড়টির বিপক্ষে পাওয়া ৭-৫, ৬-৩ গেমের জয়ে দক্ষিণ ফ্লোরিডার এই প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ফেডেক্স। শেষ ষোলয় আজ তার প্রতিপক্ষ রাশান খেলোয়াড় দানিল মেদভেদেভ। খেলা শেষে ফেদেরার জানান, ‘আমার মনে হয় ভালোই সার্ভ করেছি আমি, কারণ ফিলিপ ফিরতি শটে বেশ ভালো। আমি জানতাম, যদি সার্ভটা ভালো না করি তবে চাপে পড়ে যাবো। এর পরেও আমি ভালো করেছি, নিজের শক্তির জায়গাগুলোয় বল ফেলতে পারছিলাম ফলে তার উপর চাপও সৃষ্টি করতে পেরেছিলাম।’