জাবি প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু

 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
 
প্রথম দিন ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২১ নভেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিট (আইআইটি), ২২ নভেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ), ২৩ নভেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
প্রথম শিফট প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে। দুই হাজার ৩০টি আসনের বিপরীতে ২ লাখ ২০ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। ১০৯ জন পরীক্ষার্থী প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। 
 
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও সূচি  www.juniv.edu/admission  থেকে জানা যাবে।-বাসস
 
ইত্তেফাক/কেকে