জাবিতে ভর্তি পরীক্ষা : প্রতি আসনের লড়বে ১০৯ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হবে, চলবে বুধবার পর্যন্ত। 
 
প্রতিদিন সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে। শনিবার প্রথম দিন অনুষ্ঠিত হবে এ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা, ২০ নভেম্বর ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২১ নভেম্বর  বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং এইচ ইউনিট (আইআইটি), ২২ নভেম্বর এফ ইউনিট (আইন অনুষদ), ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং জি ইউনিট (আইবিএ-জে ইউ), ২৩ নভেম্বর সি ইউনিটের (কলা ও মানবিক অনুষদ) ভর্তি পরীক্ষা।
 
এদিকে ২ হাজার ৩০টি আসনের বিপরীতে ২ লাখ ২০ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। যা প্রতি আসনের বিপরীতে ১০৯ জন পরীক্ষার্থী লড়বে। এছাড়া ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission থেকে জানা যাবে।  
 
ইত্তেফাক/ইউবি