ইত্তেফাক রিপোর্ট
৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) ঘোষিত তিনদিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় ও দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে জেপি’র নেতা ও কর্মীরা সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপি’র প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম. সালাহ উদ্দিন আহমেদ, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, আমিনুল ইসলাম তপন, কে এম মজিবুর রহমান মজনু, সহ সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আবুল হোসেন, (রাজশাহী) সৈয়দ সালাহ উদ্দিন, যুগ্ম প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, যুব সংহতির সহ সভাপতি জেড সেলিম প্রমুখ।
এদিকে জেপি’র পক্ষ থেকে আজ বুধবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি। আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ।