রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের তাসলিমুল আলম তৌহিদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক বর্তমানের ইমদাদুল হক সোহাগ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. হাছানাত আলী, অধ্যাপক ড. ফজলুর রহমান, রাবি প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি গোলাম রসুল রনি প্রমুখ।
অন্যরা পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি-১ আল আমীন হোসেন আকাশ, সহ-সভাপতি-২ মনিরুল ইসলাম নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ মানিক রাইহান বাপ্পী, দফতর সম্পাদক সাইফুল্লাহ খালিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান আশিক, ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ রিফাত।
কার্যনির্বাহী সদস্য হলেন আমানুল্লাহ আবির, হুমায়ুন কবীর সাজু,ও মিজানুর রহমান রানা।
ইত্তেফাক/ইউবি